উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম ইয়ং নাম মারা গেছেন। ক্যানসা
রজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে সোমবার (৩ নভেম্বর) তিনি মৃত্যুবরণ করেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ আল জাজিরা মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ৯৭ বছর বয়সি এই রাজনীতিক সোমবার ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে মারা যান।
কেসিএনএ জানিয়েছে, কমরেড কিম ইয়ং নাম আমাদের দল ও দেশের ইতিহাসে অসাধারণ অবদান রেখে যাওয়া পুরোনো প্রজন্মের বিপ্লবী ছিলেন। ৯৭ বছর বয়সে তিনি তার মহৎ জীবনযাত্রার অবসান ঘটালেন।
নিউজ এজেন্সিটি আরও জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং নামের মরদেহের পাশে গিয়ে শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন।
আগামী বৃহস্পতিবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
রাজধানী /প্রীতি