নোয়াখালীর
কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুজন মারা যান। সব মিলিয়ে মোট ছয়জন নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা টিপু সুলতান জানান, নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটিকে একটি ট্রাক চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
দুর্ঘটনার পর পরই পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে।