প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক : মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করে ১০ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তাসনিম জারা। মঙ্গলবার (৪নভেম্বর) ভোরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর লক্ষ্যে 'কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটির প্রধান করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীকে, সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তাসনিম জারা। এনসিপির 'কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির' সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।
Copyright © 2026 All rights reserved.