প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোনের দুর্ঘটনা: প্রেস সচিব
উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৫ নভেম্বর) সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে।
এখন থেকে বিমান বাহিনীর সকল ট্রেনিং ঢাকার বাইরে হবে বলেও জানান তিনি।
Copyright © 2026 All rights reserved.