বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ঠিক এক বছর দায়িত্ব পালনের পরই তিনি পদত্যাগ করলেন। বর্তমানে দুবাইয়ে আইসিসির মিটিংয়ে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন
গত বছর ৫ নভেম্বর বিসিবিতে যোগ দিয়েছিলেন এবং তাঁর সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল।
এদিকে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
আয়ারল্যান্ড
দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। এই সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
প্রথম টেস্ট সিলেটে (১১-১৫ নভেম্বর), দ্বিতীয় টেস্ট ঢাকায় (১৯-২৩ নভেম্বর)।
প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে (২৭ ও ২৯ নভেম্বর) এবং শেষ ম্যাচটি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।