ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে চীন শাখা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও এই দিবসের তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চীন শাখার আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে চীনের গুয়াংজু শহরের স্থানীয় এক হোটেলে চীন শাখা বিএনপির নেতাকর্মী ও অর্ধশত প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রদল নেতা ও চীন বিএনপি নেতা আসিফ হক রুপুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চীন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন।
আলোচনা সভায় বক্তব্য দেন চীন বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ, এসএম আল-আমিন, হাসমত আলী মৃধা, এস এ শাহীন মল্লিক ও সালাউদ্দিন রিকতা প্রমুখ।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সব মানুষের কাছেই যুদ্ধ শুরুর সময় থেকেই অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এর প্রমাণ প্রতিলক্ষিত হয়েছে ৭ নভেম্বরের দেশপ্রেমিক সেনা-জনতার বিপ্লবের মাধ্যমে। বক্তারা জিয়াউর রহমানকে একটি স্বনির্ভর বাংলাদেশের রূপকার হিসেবে আখ্যায়িত করেন।