শ্রীবরদীতে মৎস্যজীবী দলের আলোচনা সভা
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ০৭ নভেম্বর রাতে উপজেলার কুরুয়া উত্তর ব্যাপারী পাড়া এলাকায় গোশাইপুর ও কুড়িকাহনিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের আয়োজনে এই অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।
উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি রহমত আলীর সভাপতিত্বে এবং কুড়িকাহনিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন শ্যামলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান রুকন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাকিবুল
হাসান খোকন/রাজধানী