প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
সাত জন্মও গোবিন্দকে স্বামী হিসেবে চাই না : সুনীতা আহুজা
দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবনের নানা উত্থান-পতনের পর এবার খোলাখুলি নিজের অভিমতের কথা জানালেন বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব শিক্ষা হয়েছে, আগামী এক জন্ম কেন! সাত জন্মও গোবিন্দকে স্বামী হিসেবে পেতে চাই না।
সাক্ষাৎকারে তিনি জানান, গোবিন্দ স্ত্রীকে সময় দেন না, সবসময় নায়িকাদের নিয়েই ব্যস্ত থাকেন। তার ভাষায়, ‘উনি তো বৌকে সময়ই দেন না! সারাক্ষণ নায়িকাদের নিয়েই ব্যস্ত।
সুনীতাকে বুঝতে হবে, দিব্যাকে দেখে নিজেকে সামলানো কঠিন: গোবিন্দ
সুনীতা মনে করেন, অভিনেতাদের জীবনে স্ত্রীদের জায়গা অনেক সময় গৌণ হয়ে যায়। তাই নায়কের স্ত্রী হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। ছোট বয়সে বিয়ে হওয়ায় বিষয়টি তিনি তখন বুঝতে পারেননি, তবে এখন উপলব্ধি করেছেন। নায়কের স্ত্রী হতে হলে বুকের ভেতর পাথরচাপা দিয়েই থাকতে হয়।
গত বছর থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও, পরে তা সামলে নেন তারা। তবে সম্পর্কের টানাপোড়েন এখনো কাটেনি, সেটা স্পষ্ট করে পাশাপাশি স্বামীর কিছু গুণের প্রশংসাও করেছেন সাক্ষাৎকারে সুনীতা।
Copyright © 2026 All rights reserved.