প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
পেসার নাসিম শাহের বাড়িতে গুলি: ৫ সন্দেহভাজন গ্রেপ্তার
পাকিস্তানের জাতীয় দলের পেসার নাসিম শাহের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) ভোরে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলার মায়ার এলাকায় এই ঘটনা ঘটে। অজ্ঞাত বন্দুকধারীরা নাসিমের বাড়ির প্রধান গেট ও জানালায় গুলি চালালে বাইরে রাখা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত, ঘটনার সময় নাসিম বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি সন্ত্রাসী হামলা নয়, বরং ভূমি-সংক্রান্ত বিরোধ বা স্থানীয় শত্রুতার ফল হতে পারে।
পাকিস্তানের পেসার নাসিম শাহের ব্যক্তিগত বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোরে তাঁর পৈতৃক বাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।
পুলিশ জানিয়েছে, হামলায় নাসিমের বাড়ির মূল গেট এবং জানালায় গুলির চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় নাসিম শাহ জাতীয় দলের সঙ্গে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন।
পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই ঘটনায় পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই হামলা কোনো সন্ত্রাসী কার্যকলাপ নয়। বরং এটি জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের কোনো বিরোধ বা স্থানীয় ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটতে পারে। নাসিম বর্তমানে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের জন্য দলের সঙ্গে আছেন।
Copyright © 2026 All rights reserved.