প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
বৃহস্পতিবার ১২ দলের সঙ্গে সংলাপ ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন ১২টি দলের সঙ্গে সংলাপ করবে সংস্থাটি। মঙ্গলবার (১১ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সংলাপে অংশ নেবে।
অন্যদিকে, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 All rights reserved.