প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, ভর্তি ১১৩৯
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩ জন, আর এ বছর মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৭৩ জন।
বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু পরিস্থিতির এই হালনাগাদ তথ্য জানানো হয়।
গত একদিনে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে সবচেয়ে বেশি রোগী (২২৩ জন) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৫৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া, উল্লেখযোগ্য সংখ্যক নতুন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (১৭৯ জন) এবং চট্টগ্রাম বিভাগে (১১৫ জন)। ময়মনসিংহ বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন এবং রাজশাহী বিভাগে ৪৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালগুলো থেকে ১ হাজার ৫১ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে মোট ৭৭ হাজার ৯৮৯ জন ছাড়পত্র পেলেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশা নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
Copyright © 2026 All rights reserved.