প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লেট।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে।
ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত তাঁর দায়িত্ব গ্রহণের পর বিএনপির শীর্ষ নেতার সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করলেন। এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির অভ্যন্তরীন সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে আগামী সংসদ নির্বাচন এবং দেশের ব্যবসা ও বিনিয়োগের ভবিষ্যৎ পরিবেশ নিয়ে গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়েও আলোচনা হতে পারে।
এই সাক্ষাৎটি এমন এক সময়ে হলো, যখন বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের আগ্রহ ও তৎপরতা বেড়েছে।
Copyright © 2026 All rights reserved.