প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
প্রকাশ্যে রাশমিকাকে চুমু বিজয়ের, গুঞ্জন আরও জোরালো
দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে জনসমক্ষে ভালোবাসা প্রকাশ করলেন দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সম্প্রতি হায়দরাবাদে সিনেমা 'দ্য গার্লফ্রেন্ড'-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে মঞ্চে রাশমিকার হাতে চুমু দেন বিজয়। প্রকাশ্যেই এমন ভালোবাসার প্রদর্শনে লজ্জায় লাল হয়ে যান রাশমিকা, তবে বিজয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। এই ঘটনার পর ভারতীয় গণমাধ্যমে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
হায়দরাবাদের অনুষ্ঠানটিতে যখন বিজয় দেবেরাকোন্ডা মঞ্চে রাশমিকার হাত ধরে প্রকাশ্যে চুমু দেন, তখন উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনে নায়িকা লাজুক হাসি দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
মাইক্রোফোন হাতে রাশমিকা বলেন, প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডা থাকা দরকার। ওর মতো একজন মানুষ পাশে থাকা সত্যিই আশীর্বাদ। তিনি বিজয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, সিনেমাটির শুরু থেকেই তিনি সঙ্গে ছিলেন এবং এর সাফল্যে পাশে পেয়ে ভালো লাগছে।
'দ্য গার্লফ্রেন্ড' ছবির পুরোটা সময়জুড়ে বিজয়ের সমর্থন পাওয়ায় রাশমিকা তাঁকে ধন্যবাদ দেন। এই বক্তব্যের পর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন আরও জোরদার হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই তারকা জুটি আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধতে চলেছেন। অনুষ্ঠানে শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।
Copyright © 2026 All rights reserved.