প্রকাশের তারিখঃ Nov 15, 2025 ইং
পাওনা টাকার জেরে আকাশ হত্যা: চট্টগ্রামে গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকার মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটে বলে র্যা ব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সানি (২৪), মো. ইউছুফ (৩৫) এবং শাকিল আলম ফয়সাল (২৬)। মূল অভিযুক্ত সানিকে চন্দনাইশ এলাকা থেকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দু'জনকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যা বের পক্ষ থেকে জানানো হয়, নিহত আকাশ ঘোষের কাছে এক মাস আগে একটি মোবাইল ডিসপ্লে মেরামত করান অভিযুক্ত সানি। মেরামতের খরচ বাবদ সানির কাছে এক হাজার ৫০০ টাকা পাওনা ছিল আকাশের। এর কিছু অংশ পরিশোধ করার পর, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাকি টাকা চাওয়ার পরই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, সানি আকাশকে নগরীর কোতোয়ালি কসাইপাড়া এলাকায় ডেকে নিয়ে যান এবং সেখানে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যা ব আরও জানায়, আকাশ হত্যাকাণ্ডের মূলহোতা সানিকে শুক্রবার রাতে চন্দনাইশ এলাকা থেকে এবং তার তথ্যের ভিত্তিতে সহযোগী ইউছুফ ও শাকিলকে কোতোয়ালি থানা এলাকার চৈতন্য গলি থেকে গ্রেপ্তার করা হয়।
Copyright © 2026 All rights reserved.