প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
বিতর্কের মুখে কাঞ্চন-শ্রীময়ী
ওপার বাংলার তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে তারা সমালোচনার মুখে।
শনিবার (১৫ নভেম্বর ) তাদের শেয়ার করা ছবিগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে নানামুখী প্রতিক্রিয়া। দেখা যায়, একটি হোটেল কক্ষে সাদা রোব পরে পাশাপাশি শুয়ে আছেন কাঞ্চন-শ্রীময়ী। আরেকটি ছবিতে কাচের জানালায় তাদের স্কাইলাইনের প্রতিবিম্ব দেখা যায়, যেখানে তারা চুম্বনরত অবস্থায় আছেন।
সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ভালোবাসা কোনো গণ্ডি মানে না। ছবি প্রকাশের পরপরই সেগুলো দ্রুত ভাইরাল হয়।
ছবিগুলোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য দেখা গেছে। কেউ জানতে চেয়েছেন, এটি কি তাদের দ্বিতীয় হানিমুন? আবার কেউ প্রশ্ন তুলেছেন, এমন ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করা কতটা যুক্তিযুক্ত।
২০২৪ সালের ৬ মার্চ তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা কাঞ্চন। বিয়ের সময় তার বয়স ছিল ৫৩ বছর, আর শ্রীময়ীর ২৭। বয়সের এই ব্যবধান ও তাদের আগের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগেও আলোচনা হয়েছে নেটিজেনদের মধ্যে। তবে এসব মন্তব্যে পাত্তা না দিয়ে একমাত্র সন্তানকে নিয়ে সংসারে মনোযোগের পাশাপাশি সময় কাটাতে আগ্রহী বলে জানা দম্পতি নিজের মতো করে সময় কাটাতে এবং একমাত্র সন্তানকে নিয়ে সংসারে মনোযোগ দিতে আগ্রহী বলে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.