প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
শেখ হাসিনার রায়ে ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবি ফখরুলের
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির রায় সোমবার (১৭ নভেম্বর)। এ রায় ঘোষণার আগে পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি বার্তা দিয়েছেন তিনি।

ওই পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার এবং স্বচ্ছতা দাবি জানাই।
Copyright © 2026 All rights reserved.