প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী
দীর্ঘদিন ধরেই স্তন ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২২ সাল থেকেই তার ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ক্যানসার ধরা পড়ার পর থেকে প্রতি বছরই নিয়মিত চেকআপের জন্য মুম্বাই যেতেন। আগে থেকে কোনো লক্ষণ ছিল না শরীরে।
মহিমা আরো বলেন,আমি যে স্তন ক্যান্সারে আক্রান্ত সে কথা ভাবতেও পারিনি। চেকআপও করিনি কখনও। শুধুই বার্ষিক চেকআপের জন্য যেতাম। কোনো ধারণাই ছিল না যে আমার স্তন ক্যানসার হতে পারে। ক্যানসার এমন একটি রোগ যা কেউ ধরতেই পারবে না। এটা শুধু স্ক্রিনিংয়ের মাধ্যমেই ধরা পড়তে পারে। তাই আপনি যদি প্রতি বছরই চেকআপ করাতে থাকেন, তা হলে প্রাথমিক চিকিৎসা করা সম্ভব।
ক্যান্সার ধরা পড়ার পর থেকেই ভারতে চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন মহিমা। তিনি বলেন, তিন-চার বছর আগে রোগ নির্ণয়ের পর থেকেই আমি ভারতে ক্যানসার চিকিৎসায় বিরাট পরিবর্তন দেখেছি। অনেক জেনেরিক ওষুধ এখন বেশ সস্তা। ওষুধ কোম্পানিগুলো থেকেও ভালো সাহায্য পাওয়া যাচ্ছে। ক্যানসার সচেতনতাও বৃদ্ধি পেয়েছে।
মহিমা চৌধুরী তার চলচ্চিত্র জীবন শুরু করেন শাহরুখ খানের বিপরীতে পারদেশ সিনেমার মাধ্যমে। এরপর তিনি দাগ দ্য ফায়ার, ধাড়কান এবং লজ্জার মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। দীর্ঘ বিরতির পর দ্য সিগনেচার’ সিনেমা দিয়ে তিনি আবার পর্দায় ফিরেছেন।
Copyright © 2026 All rights reserved.