প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
হাসিনার মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিথ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ মামলার রায়ে এ কথা জানান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। তিনিসহ তিন সদস্যের বিচারপতি প্যানেল রায় পড়া শেষে হাসিনাসহ তিন আসামির সাজা ঘোষণা করবেন।
এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
Copyright © 2026 All rights reserved.