প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় শুনে শোকরগুজার আইন উপদেষ্টার
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর শোকরগুজার প্রকাশ করেছেন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড। শোকর আলহামদুলিল্লাহ।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে তিনি ফেসবুকে পোস্ট দেন।

আইন উপদেষ্টা ফেসবুক পেজে লিখেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড। শোকর আলহামদুলিল্লাহ।
এর আগে বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Copyright © 2026 All rights reserved.