প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
ভারতে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে ৫৫ বাংলাদেশি জেলে আটক
সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে গত দু'দিনে মোট ৫৫ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। এর মধ্যে রবিবার (১৬ নভেম্বর) রাতে আটক হয়েছেন ২৬ জন এবং শনিবার রাতে আটক হয়েছিলেন ২৯ জন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পথ হারিয়ে ভুলক্রমে তাঁরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিলেন। সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত চলছে।
জানা যায়, রবিবার রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশি ট্রলারটি লক্ষ্য করে কাগজপত্র যাচাইয়ের জন্য সেটির দিকে যায়। পরিদর্শনের পর ট্রলারটি বাংলাদেশি জেলেদের নিশ্চিত হওয়ার পরই উপকূলরক্ষী বাহিনী তাৎক্ষণিকভাবে ২৬ জন জেলেকে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে হস্তান্তর করে।
এর আগে, শনিবার রাতেও ভারতীয় কোস্টগার্ড ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করেছিল। তাঁদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলেদের আটক রাখার কারণ সম্পর্কে স্পষ্ট জানা যায়নি।
Copyright © 2026 All rights reserved.