প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
৪৯০ কোটি টাকায় সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনছে সরকার
দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এক কার্গো লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে এই এলএনজি আমদানি করতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৪৮৯ কোটি ৮৮ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
পেট্রোবাংলার আহ্বান করা দরপ্রস্তাবে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। তাদের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১১.৬৪ মার্কিন ডলার মূল্যে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, এক কার্গো এলএনজি বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আনতে মোট খরচ পড়বে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা। সরকারি অনুমোদন পাওয়ায় এখন দ্রুততম সময়ে এই এলএনজি আমদানি প্রক্রিয়া শুরু হবে।
Copyright © 2026 All rights reserved.