প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
আইডিআরএ’র চেয়ারম্যান দম্পতির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন এবং তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দম্পতির নামে প্রায় সাড়ে ১৪ কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে দুদকের অনুসন্ধানে জানা গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
প্রথম মামলাটি করা হবে সাবেক চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেনের বিরুদ্ধে। অনুসন্ধানে তাঁর দাখিলকৃত সম্পদ বিবরণীতে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকারও বেশি আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলাটি তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে করা হবে। তাঁর নামে ১৩ কোটি ৩৮ লাখ টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং এই মামলায় স্বামী ড. মোশারফ হোসেনকেও আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.