প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষনা এমবিসিবির
স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী নেতা আবু সাইয়েদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে—এমন অভিযোগে সারাদেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই ঘোষণা দেয়। বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, আজকেই পিয়াসকে মুক্তি না দিলে তারা কঠোর আন্দোলনে নামবেন এবং 'দেশ অচল' করে দেওয়ার মতো কর্মসূচিতে যাবেন।
এমবিসিবি নেতাদের অভিযোগ, সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু সাইয়েদ পিয়াসকে গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। পিয়াসের স্ত্রীর দাবি, ডিবি সদস্যরা এসময় তাঁর মোবাইল ফোনটিও জব্দ করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একজন ব্যবসায়ীকে এভাবে তুলে নেওয়ার প্রতিবাদে সারা দেশের সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে পিয়াসের মুক্তি দাবি করেছেন তারা। দাবি পূরণ না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.