প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস, রাতে কমবে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) আবহাওয়াবিদদের দেওয়া পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গসহ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী কয়েকদিন ধরে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীতের আমেজ দেখা যেতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
Copyright © 2026 All rights reserved.