প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে প্রশংসনীয় করেছে: তারেক রহমান
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। তিনি এই বাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা ও শৃঙ্খলার প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। '৭১-এর মুক্তিযুদ্ধে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।
তিনি আরও উল্লেখ করেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে চলেছে। পাশাপাশি, দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে এই বাহিনীর বলিষ্ঠ ভূমিকা তাদেরকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে। তারেক রহমান আশা করেন, ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর এই ভূমিকা অব্যাহত থাকবে।
Copyright © 2026 All rights reserved.