প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
পারমাণবিক হামলা সহনশীল ভাসমান দ্বীপ বানাচ্ছে চীন
চীন বিশ্বের প্রথম কৃত্রিম ভাসমান দ্বীপ নির্মাণ করছে, যা পারমাণবিক বিস্ফোরণসহ সব ধরনের চরম প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে সক্ষম হবে। ৭৮,০০০ টন ওজনের এই চলনক্ষম প্ল্যাটফর্মটি ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণরূপে চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। অর্ধ-ডুবন্ত কাঠামোর এই দ্বীপটি টানা চার মাস পর্যন্ত খাদ্য বা অন্য কোনো সরবরাহ ছাড়াই ২৩৮ জন মানুষকে আশ্রয় দিতে সক্ষম হবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাসমান দ্বীপটি ৬ থেকে ৯ মিটার উচ্চতার বড় ঢেউ এবং ক্যাটাগরি ১৭ পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সহ্য করতে পারবে। দ্বীপটির নির্মাণে ব্যবহৃত বিশেষ উপকরণগুলো বিপজ্জনক ধাক্কাকে নরম চাপে রূপান্তর করতে সক্ষম।
সরকারিভাবে এটিকে গভীর সমুদ্রের বৈজ্ঞানিক গবেষণার সুবিধা হিসাবে পরিচয় দেওয়া হলেও, এর নকশায় পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধের সামরিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। ১৩৮ মিটার দীর্ঘ এবং ৮৫ মিটার প্রস্থের এই দ্বীপে জরুরি বিদ্যুৎ, যোগাযোগ এবং নেভিগেশন নিয়ন্ত্রণের জন্য বিশেষ সুরক্ষিত কক্ষ থাকবে, যা চরম পরিস্থিতিতে আশ্রয় নিশ্চিত করবে।
Copyright © 2026 All rights reserved.