প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
দেশে ফের ভূমিকম্পের আঘাত
রাজধানী ঢাকার কাছাকাছি এলাকায় আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (আজ) সকালে সাভারের বাইপাইল এলাকায় রিখটার স্কেলে ৩.৩ মাত্রার এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে যে এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল সাভারের বাইপাইল। এর আগে, গতকাল শুক্রবার ৫.৭ মাত্রার অপেক্ষাকৃত শক্তিশালী এক ভূমিকম্পে দেশজুড়ে কেঁপে উঠেছিল, যাতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পনটি এলাকায় আঘাত হানে। পরপর দুই দিনে মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, গতকালের শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ঘন ঘন মাঝারি ও মৃদু কম্পন অনুভূত হওয়ায় ভূতত্ত্ববিদরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
Copyright © 2026 All rights reserved.