প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
রাজধানীতে আবারো ভূমিকম্প অনুভূত
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীতে।
তবে আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭। উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকায়।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। তবে ভূমিকম্পটি শক্তিতে ছিল অনেকটা দুর্বল। যদিও উৎপত্তিস্থল নিয়ে সকাল থেকে বিভ্রান্তি তৈরি হয়।
শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়েছিল সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
Copyright © 2026 All rights reserved.