প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
অন্তর্বর্তী সরকার নতুন দৃষ্টান্ত তৈরী করে যাবে: রিজওয়ানা
অন্তর্বর্তী সরকার নতুন দৃষ্টান্ত তৈরী করে যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এর মধ্যে নতুন দৃষ্টান্ত তৈরী করে যাবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, জনগণের সেবার জন্য এই ই-পারিবারিক আদালতের উদ্যোগ নেয়া হয়েছে। আজকের এই উদ্যোগ টিকিয়ে রাখতে পারলে, সেটা বিপ্লব হবে। এই উদ্যোগের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগুলাম। যে নারী ও শিশুরা নির্যাতনের শিকার তাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে।
Copyright © 2026 All rights reserved.