প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
কিছুটা হ্রাস পেল রিজার্ভ
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা হ্রাস পেয়ে ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১০৮৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬৩৭৮ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ১৬ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১১০৯ দশমিক ৭৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৪০৫ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার।
Copyright © 2026 All rights reserved.