প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
কফিনের ভেতর থেকে আর্তনাদ, জীবিত বৃদ্ধাকে দেখে হতবাক সবাই
থাইল্যান্ডে এক বিস্ময়কর ঘটনায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মৃত ভেবে কফিনে রাখা হলেও অন্ত্যেষ্টিক্রিয়ার ঠিক আগে তিনি জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। ওই নারী ফিটসানুলোক প্রদেশের বাসিন্দা, ওনার নাম চনথিরোট।
প্রায় দুই বছর শয্যাশায়ী থাকার পর রোববার তিনি অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে মৃত বলে ধরে নেন। কফিনটি মন্দিরে নেওয়ার পর ভেতর থেকে তাঁর ক্ষীণ কণ্ঠে সাহায্যের আর্তনাদ শোনা গেলে পরিবার তা খুলে দেখেন।
ফিটসানুলোক প্রদেশের ওই নারীকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যাংককের কাছে একটি মন্দিরে নিয়ে আসা হয়। সৎকারের প্রস্তুতি নেওয়ার সময় মন্দিরের কর্মী এবং পরিবারের সদস্যরা কফিনের ভেতর থেকে ক্ষীণ শব্দ শুনতে পান। কফিন খুলে দেখা যায়, ওই নারী থরথর করে কাঁপছেন এবং মুখের সামনে থাকা মাছি তাড়ানোর চেষ্টা করছেন। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে তাঁর আত্মীয়-স্বজনরা হতবাক হয়ে যান।
পরে ওই নারীকে চিকিৎসকদের কাছে নেওয়া হলে তাঁরা জানান, তাঁর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়নি। মূলত রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাওয়ার কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। এই ভুল বোঝার কারণেই পরিবার তাঁকে মৃত ধরে নিয়েছিল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Copyright © 2026 All rights reserved.