প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
আরও কিছুদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হলেও আপাতত তাঁকে বাসায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। তাঁকে আরও কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
রবিবার (২৩ নভেম্বর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তাঁর গুলশানের বাসভবন থেকে হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে ভর্তি রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার মঙ্গলবার সকালে তাঁর শারীরিক উন্নতির বিষয়টি নিশ্চিত করেন।
দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিল সমস্যায় ভুগছেন। তাঁর অসুস্থতা নিয়ে দলের ভেতরে উদ্বেগ থাকলেও চিকিৎসকদের পরামর্শই চূড়ান্ত বলে বিএনপি জানিয়েছে। দলের পক্ষ থেকে নেত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.