প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
ভালুকায় ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ
ময়মনসিংহের ভালুকায় পিকআপ ভ্যানে করে অবৈধভাবে বিদেশি মদ পাচারের সময় বিপুল পরিমাণ মদসহ একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকা থেকে ৪৮০ বোতল বিদেশি মদসহ পিকআপটি জব্দ করা হয়। এসময় গাড়ির চালক পুলিশকে দেখে পিকআপটি ফেলে পালিয়ে যায়।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটির পেছনে ধাওয়া করে। ধাওয়া খেয়ে চালক সিডস্টোর বাজার
এতিমখানা এলাকার কাছে পিকআপটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ব্ল্যাক পোরি, সিগনেচার প্রিমিয়ার, মেজিক্যাল মুভমেন্ট ভদকা এবং ব্লান্ডারস প্রাইডসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা পিকআপ এবং মদ হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। পুলিশ এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
জাহাঙ্গীর আলম/রাজধানী
Copyright © 2026 All rights reserved.