প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
৪৯তম বিসিএস: তিন প্রার্থীর মনোনয়ন স্থগিত
৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মনোনীত তিনজন প্রার্থীর পদ আপাতত স্থগিত রেখেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (২৬ নভেম্বর) পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। স্থগিত হওয়া এই প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের স্নাতক (সম্মান) পাসের মূল বা সাময়িক সনদ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, স্থগিত হওয়া তিন প্রার্থীর মধ্যে দু'জন ইংরেজি বিভাগে প্রভাষক পদে এবং একজন সমাজ কল্যাণ বিভাগে প্রভাষক পদে মনোনয়ন পেয়েছিলেন।
মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীরা হলেন, ১২০২৭১৩০, ১২০০৩৩১৪ এবং ১৫৬০৩৭০৫ রেজিস্ট্রেশন নম্বরধারী। এদের মধ্যে ১২০২৭১৩০ ও ১২০০৩৩১৪ রেজিস্ট্রেশন নম্বরধারী দুজন ইংরেজি বিভাগে এবং ১৫৬০৩৭০৫ রেজিস্ট্রেশন নম্বরধারী একজন সমাজ কল্যাণ বিভাগে প্রভাষক পদে মনোনয়ন পান।
পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত সময়সীমার মধ্যে সনদ জমা দিতে ব্যর্থ হলে তাঁদের মনোনয়ন বাতিল বলে গণ্য হতে পারে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.