প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
ছোট ক্যারিয়ারে এত উত্থান-পতন কেউ দেখেনি : জোভান
ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। মডেলিং দিয়ে শোবিজে পা রাখলেও সাবলীল অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাটকের জগতে। ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’-তে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে তার যাত্রা শুরু হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই দীর্ঘ যাত্রার চড়াই-উতরাই নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। ১২ বছরের অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জোভান বলেন,আমার কাছে মনে হয় যে আসলে আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ হয়তোবা দেখেনি। মানে আমি অনেক বেশি উত্থান-পতন দেখে ফেলেছি আমার এই ছোট ক্যারিয়ারে।
সো আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি চড়াই-উতরাই দেখার পরও এখন পর্যন্ত দর্শকের ভালোবাসা ধরে রাখতে পেরেছি এবং কাজ করে যাচ্ছি। এটা আসলে আল্লাহর অনেক বড় রহমত।
প্রসঙ্গত, জোভান ২০১১ সালে বাংলাদেশী খাবার কোম্পানি প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়। দুই বছর পর তিনি আতিক জামানের ধারাবাহিক ইউনিভার্সিটিতে তার টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন।
Copyright © 2026 All rights reserved.