প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
সিসিইউতে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেন। রবিবার (২৩ নভেম্বর) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির কয়েকদিন পর তাঁকে শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণের জন্য সিসিইউতে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে এসে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। ডা. জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চেয়ারপারসনের চিকিৎসা চলছে এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.