প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
হাসিনার পক্ষে আদালতে দাঁড়াবেন না জেড আই খান পান্না
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে লড়াই করার দায়িত্ব গ্রহণ করবেন না আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এসব কথা জানান।
জেড আই খান পান্না বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনও পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব।
তিনি বলেন, সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমি এ মামলায় তার পক্ষে লড়ব।
ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন তিনি।
Copyright © 2026 All rights reserved.