প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে নাফিয়া খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার নগর ইউনিয়নের তালশো গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাফিয়া তালশো গ্রামের নাজমুল ইসলামের একমাত্র মেয়ে।
নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা জানান, দুপুরে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে তার মাসহ স্বজনরা আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2026 All rights reserved.