প্রকাশের তারিখঃ Nov 28, 2025 ইং
প্রবাসীকে বিয়ে করলেন তনুশ্রী, শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক
ওপার বাংলার নায়িকা তনুশ্রী চক্রবর্তী যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বেড়াতে গিয়ে তাঁর প্রবাসী প্রেমিক সুজিত বসুকে বিয়ে করেছেন। মাত্র পাঁচ মাসের প্রেমের সম্পর্ককে স্থায়ী রূপ দিয়ে স্থানীয় এক পাঁচতারা হোটেলে তাঁরা রাতারাতি বিয়ে সম্পন্ন করেন।
আটলান্টায় বসবাসকারী আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে এই হঠাৎ বিয়ে প্রসঙ্গে তনুশ্রী বলেছেন, এটি তাঁর স্বপ্নের মতো মনে হচ্ছে। এদিকে, এই বিয়ের খবর সামনে আসার পর তনুশ্রীর প্রাক্তন প্রেমিক অভিনেতা রুদ্রনীল ঘোষ সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী জানান, তিনি লাস ভেগাসে গিয়েছিলেন শুধু ঘুরে বেড়ানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে হঠাৎই বিয়ে করার সিদ্ধান্ত নেন। এই কয়েক মাসের গভীর সম্পর্ক স্থায়ী বন্ধনে পরিণত হওয়ায় নায়িকা অত্যন্ত আনন্দিত।
অন্যদিকে, তনুশ্রী ও অভিনেতা রুদ্রনীল ঘোষের সম্পর্ক ভেঙেছে কয়েক বছর আগে। রুদ্রনীল ঘোষ তাঁদের শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন: তনুশ্রী-সুজিতকে বিয়ের অনেক শুভেচ্ছা। সুন্দর হোক তনুশ্রীর আগামী জীবন।
ব্যক্তিগত জীবনের এই সুখবরের পাশাপাশি পেশাগতভাবেও তনুশ্রী সাফল্যের মুখ দেখছেন। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'ডিপ ফ্রিজ'। একই সময়ে রুদ্রনীল ঘোষের 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবিটিও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
Copyright © 2026 All rights reserved.