প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
এবার ভূমিকম্প পাকিস্তানে, আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ
শনিবার (২৯ নভেম্বর) সকালে পাকিস্তানের বেলুচিস্তানের লোরালাই বিভাগে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫, যা মাটির ২০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
মাত্রা কম হলেও সেখানকার মানুষ তীব্র কম্পন অনুভব করেন, যার ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বেশিরভাগ মানুষ নিজেদের ঘরবাড়ি ও অফিস থেকে দ্রুত বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে। কম শক্তিশালী হলেও কম্পন বেশ জোরালো ছিল। ভূমিকম্প আঘাত হানার পর লোরালাই এলাকার মানুষ তীব্র কম্পন অনুভব করেন।
এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তার কারণে তাঁরা ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসেন। সংবাদমাধ্যম ডেইলি অসাফ এই তথ্য নিশ্চিত করেছে। সর্বশেষ খবর অনুযায়ী, এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Copyright © 2026 All rights reserved.