প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
ছাগলনাইয়া সীমান্তে ২৭ কেজি গাঁজাসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ২৭ কেজি গাঁজা জব্দ করেছে। জব্দকৃত ভারতীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে ব্লাউজ ও বিস্কুট।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য চার লাখ ছাপ্পান্ন হাজার টাকা। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মালামালগুলো স্থানীয় থানা ও কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে তাঁদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল ছাগলনাইয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে ২৭ কেজি গাঁজা এবং বিপুল সংখ্যক ব্লাউজ ও বিস্কুটের মতো ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য চার লাখ ছাপ্পান্ন হাজার টাকা। এসব পণ্য আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানা ও কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
Copyright © 2026 All rights reserved.