প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
বিপিএল নিলাম থেকে বাদ পড়লেন বিজয় ও মোসাদ্দেক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের আগে দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি।
রবিবার (৩০ নভেম্বর)নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তার আগেই জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত এই তালিকা থেকে বাদ পড়েছেন। গত আসরে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় না রাখার বিসিবির পূর্বের ঘোষণার ভিত্তিতেই তাঁদের নাম বাদ পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বাদ পড়ার আগে তাঁরা দুজনই 'সি' ক্যাটাগরিতে ছিলেন।
কয়েক দফা পিছিয়ে আগামীকাল বিপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নিলামের ঠিক আগের দিন, শনিবার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এই তালিকায় জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের নাম নেই।
বিসিবি এর আগে জানিয়েছিল, গত আসরে ফিক্সিংয়ে সন্দেহের তালিকায় থাকা কোনো ক্রিকেটারকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। ধারণা করা হচ্ছে, সেই সিদ্ধান্ত অনুযায়ীই এই দুই ক্রিকেটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর আগে প্রকাশিত প্রাথমিক তালিকায় তাঁরা দুজনেই 'সি' ক্যাটাগরিতে ছিলেন।
Copyright © 2026 All rights reserved.