প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
নবীনগরে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে বহুমুখী হাফেজিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে পবিত্র গ্রন্থ কুরআন শরীফে প্রকাশ্যে আগুন ধরিয়ে অবমাননার অভিযোগে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। আটককৃত যুবক বাড়িখলা গ্রামের খোকা মিয়ার ছেলে বায়েজিদ।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাকে নবীনগর থানা পুলিশে সোপর্দ করে। এই চাঞ্চল্যকর ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুরের দিকে বায়েজিদ বাড়িখলা হাফেজিয়া মাদ্রাসার ভেতরে প্রবেশ করে পবিত্র কোরআন শরীফে আগুন জ্বালাতে শুরু করে। এ সময় মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী দ্রুত তাকে আটক করেন এবং নবীনগর থানায় খবর দেন।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বায়েজিদকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও তীব্র ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে সবাইকে সচেতনতা ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.