প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট
বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকার আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
নৌবাহিনীর আমতলী কন্টিজেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত-এর নেতৃত্বে এই চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে মোটর সাইকেল, বাস, ট্রাকসহ মোট ১৫৪টি যানবাহনে তল্লাশি চালিয়ে ৭টি মামলার বিপরীতে ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকায় একটি মোটর সাইকেল জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়।
আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে নৌবাহিনীর ১১ সদস্য বিশিষ্ট একটি সেকশন ও আমতলী থানা পুলিশের তিন সদস্যের সমন্বয়ে এই যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মাহিন্দ্রা, মাইক্রোবাস ও মোটরসাইকেলের হেলমেট, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।
তল্লাশি করা যানবাহনের বিস্তারিত সংখ্যা হলো: মোটরসাইকেল ১১৮টি, বাস ৭টি, ট্রাক ৭টি, প্রাইভেট কার ৪টি, মাইক্রোবাস ৯টি, সিএনজি ৪টি, মাহিন্দ্রা ৫টি। অর্থাৎ সর্বমোট ১৫৪টি যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশি শেষে ৭টি ট্রাফিক মামলার বিপরীতে সর্বমোট সাইত্রিশ হাজার পাঁচশত টাকা (৩৭,৫০০/-) জরিমানা করা হয় এবং ১টি মোটর সাইকেল জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, চেকপোস্ট চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।
Copyright © 2026 All rights reserved.