প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
শিশুকে ভবিষ্যতের বোঝা নয়,সম্পদ হিসেবে গড়ে তুলব: জামায়াত আমির
জামায়াতের লক্ষ্য প্রতিটি শিশুকে দক্ষভাবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে বোঝা নয়, সম্পদ হয়ে ওঠে বলে জানিয়েছেন,জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান দেশে এখনো মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। তার মতে, শিশুর পড়ালেখার বিষয়টি মা-বাবা নয়, শিক্ষকই ঠিক করে দেবেন।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে দক্ষভাবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে বোঝা নয়, সম্পদ হয়ে ওঠে। দেশে এখনো মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। তার মতে, শিশুর পড়ালেখার বিষয়টি মা-বাবা নয়, শিক্ষকই ঠিক করে দেবেন।
শফিকুল রহমান বলেন, ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না এবং সরকার জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করবে। আগের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা আশ্বাস নয়, কাজের মাধ্যমে দেখাতে চাই। একই ভাষায় কথা বলা একটি জাতি হিসেবে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ ভালো হলেও খারাপ রাজনীতিবিদদের জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হয় , আমরা মূল সমস্যাগুলোকে ধরেই পরিবর্তন আনবো।
বর্তমান বিচারব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমির বলেন, এখন ন্যায়বিচার পেতে টাকা লাগে এ বাস্তবতা বদলাতে হবে।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে জনগণকে আর কোনো দাবি নিয়ে দপ্তরে ঘুরতে হবে না, আন্দোলনও করতে হবে না। সরকার নিজ দায়িত্বে সেবা মানুষের বাড়িতেই পৌঁছে দেবে।
তিনি জানান, সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০টি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করা হবে।
Copyright © 2026 All rights reserved.