প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক: ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার পর সোয়া এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪২ মিনিটে তিন তলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। তবে ফায়ার ব্রিগেটের চেষ্টায় সোয়া ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। আগে ঢাকার মোহম্মদপুরের একটি বহুতল ভবনে আগুন লাগে।
্এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিকাল সোয়া ৫টায় বলেন, চকবাজারের একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে, আরো তিনটি ইউনিট পথে রয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগে ঢাকার মোহম্মদপুরের একটি বহুতল ভবনে আগুন লাগে। সেটি নিয়ন্ত্রণে আনতে ফায়ার ব্রিগেডের ৪টি ইউনিট ১ ঘন্টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.