প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
বেগম জিয়া কোনো দলের সম্পদ নয় দেশের সম্পদ: তাহের
বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয় বলে জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ তাহের বলেন, বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয়, সত্যিকারের দেশপ্রেমিক এবং আপসহীন নেত্রী হিসেবে খালেদা জিয়া গোটা দেশের সম্পদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে তার দল।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা ও শঙ্কায় আছি আমরাও। বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে সকল দলের মধ্যে আরও অনেক বেশি সমঝোতা ও ঐক্য প্রয়োজন এ কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের রাজনীতি সামলাতে সকলের প্রাজ্ঞতা এবং ঐক্যবদ্ধ হওয়া উচিত।
Copyright © 2026 All rights reserved.