প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা আইন উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গুম-বিরোধী আইন ও চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে একটি নতুন বার্তা দিয়েছেন। তিনি জানান, বহুল প্রতীক্ষিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন ১ ডিসেম্বর রাত ১১টায় প্রকাশিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে, নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য দেন আসিফ নজরুল।
ফেসবুক পোস্টে উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য ছিলে, তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। বিচার বিভাগ পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
আইন উপদেষ্টা জানান, কয়েকদিন আগে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার হবে বলেও জানান তিনি। যদি পরের নির্বাচিত সরকারগুলো আন্তরিকতার সাথে এসব আইন বাস্তবায়নের কাজ অব্যাহত রাখে, আগামীর বাংলাদেশ হবে অনেক বেশী মানবাধিকার বান্ধব ও গণতান্ত্রিক।
Copyright © 2026 All rights reserved.