প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
শ্রীবরদীতে অ্যাডভোকেসি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পরিবার পরিকল্পনা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচী সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শেরপুর শ্রীবরদীতে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ্যাডভোকেসি ও প্রস্তুতিমূলক সভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম,
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো নুর ইসলাম, উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মজিবুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, পরিবার পরিকল্পনা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
রাকিবুল হাসান খোকন/রাজধানী
Copyright © 2026 All rights reserved.