প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে আনোয়ারুল ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন,পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় শহরের করতোয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বলে পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে আটোয়ারীর উদ্দেশ্যে রওনা হন আনোয়ারুল। করতোয়া সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত আনোয়ারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা এবং আটোয়ারীতে প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী জানান, ধাক্কা দেওয়া ট্রাক ও ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরেই ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 All rights reserved.